ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্লাইওভারের ওপর প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৬ বার পঠিত

গাজীপুরে প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আড়াই বছর বয়সী আরও এক শিশুকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ জুলাই) দুপুরে মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারের উপরে দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুরবানির মাংস দিতে মোটরসাইকেলযোগে কোনাবাড়ি কলেজগেইট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল শিশুসহ চার আরোহী। মোটরসাইকেলটি কোনাবাড়ি ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় পৌঁছালে একটি প্রাইভেট কার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চার আরোহী ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। দুর্ঘটনা স্থলেই মারা যায় দু’জন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় রাজু নামে আরও একজন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন, রাজু (২৭), শামীম (৩০) ও শাহীন (৩০)। আহত শিশু রাইসা। তারা কোনাবাড়ি কলেজগেইট এলাকার মান্নানের বাড়ির ভাড়াটিয়া।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ি থানার এসআই সাখাওয়াত ইমতিয়াজ জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102