ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফ্ল্যাটে টাকার ‘পাহাড়’, কে এই অর্পিতা?

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ৪৬ বার পঠিত

এসএসসি নিয়োগ অনিয়ম মামলায় রাজ্যের ১৩টি জায়গায় তল্লাশি অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। আর এই অভিযানে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নগদ ২০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি।

গুঞ্জন, রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তার। অর্পিতার বাড়ি থেকে শুধু নগদ টাকাই নয় উদ্ধার হয়েছে বিপুল সোনাও, ইডি সূত্রের খবর এমনটাই। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, কে এই অর্পিতা?

জানা গিয়েছে, গ্ল্যামার দুনিয়া দিয়ে ক্যারিয়ার শুরু করেন অর্পিতা। বেশ কিছু তামিল সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। পাশাপাশি ওডিশার কিছু সিনেমাতেও দেখা গিয়েছে তাকে। পরে তিনি পা রেখেছিলেন টালিউডেও। দু’একটি সিনেমাতেও কাজ করেন তিনি। গত কয়েক বছর ধরে শহরের একটি নামী পূজার বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। সেই পূজার হয়ে বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি।

গত কয়েক বছর ধরে দক্ষিণ কলকাতায় ডায়মন্ড সিটি সাউথে একটি বিলাসবহুল ফ্ল্যাটেই থাকছিলেন তিনি।

অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এই অভিযোগ যখন উঠছে সেই সময় এই নিয়ে উল্লেখযোগ্য মন্তব্য করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি একটি টুইটে লিখেছেন, ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এই সংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাদের বা তাদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।

উল্লেখ্য, এসএসসি নিয়োগ অনিয়ম মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শুক্রবার তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সন্ধ্যায় ইডির আধিকারিকদের একটি দল অর্পিতার ফ্ল্যাটে অভিযান চালায়। সেখান থেকেই উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ অর্থ। এই অর্থের সঙ্গে এসএসসি নিয়োগ অনিয়মের কোনো যোগাযোগ রয়েছে কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি করেছেন তদন্তকারীরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102