ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বংশী নদীতে গোসলে নেমে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২
  • ২৫ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় বংশী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে সজিব ভূঁইয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪) বিকেলে আশুলিয়ার শিমুলিয়ার কন্ডা ব্রিজ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সজিব আশুলিয়ার উত্তর গাজিরচট এলাকার মামুন ভূঁইয়ার ছেলে। সে ২০২২ সালের অর্কিট স্কুল থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

সজিবের দাদা খোরশেদ আলম বলেন, দুপুরে সজিবসহ তার আরও পাঁচ বন্ধু মিলে কন্ডা এলাকায় গোসল করতে যায়। পরে সবাই পানিতে নামলে স্রোতে নিখোঁজ হয় সজিব। এ সময় বাকি বন্ধুরা জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে কয়েক ঘণ্টা পর কন্ডা ব্রিজের পাশ থেকে সজিবের মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহমেদ বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার পেছনে ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। তাই মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102