ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে ডাকাতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে গেছে। শনিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে শহরের নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্র জানায়, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় গত কয়েকদিন শাহীনা বেগম ঢাকায় অবস্থান করছিলেন। এ সুযোগে শনিবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাত দল পিছনের গেটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে। প্রথমে তারা শাহীনা বেগমের মাকে জিম্মি করে। তার চিৎকারে অন্যরুম থেকে তিন বোন ও কাজের মেয়ে রুমে আসামাত্রই অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। পরে তাদের মোবাইল ফোনসহ গলায় ও হাতে থাকা স্বর্ণের গহনা ছিনিয়ে নেয়।

শাহীনা বেগমের ছোট বোন উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিউলী বেগম জানান, ৬-৭ জনের ডাকাতদল ঘণ্টাব্যাপী বাড়িঘরে লুটপাট চালায়। তারপর তাদের জিম্মি করে প্রতিটি রুমের আলমারি, শোকেস ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে নগদ প্রায় ২০ লাখ টাকা, তিনটি মোবাইল ফোন ও আনুমানিক ১২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম মুঠোফোনে জানান, পুলিশকে বিষয়টি অবহিত করা হয়েছে। বাড়ি ফিরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে বাড়ির লোকজনের মাধ্যমে পুরো বিষয়টি জেনেছি। ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102