ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বকশীগঞ্জ হাসপাতালের তথ্য বাতায়নে শেখ হাসিনা প্রধানমন্ত্রী?

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৬০ বার পঠিত

সরকার পতনের ৩ মাস পূর্ণ হলেও জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জাতীয় তথ্য বাতায়নের কভার পেইজে প্রধানমন্ত্রী হিসেবে এখনও শেখ হাসিনার ছবি বিদ্যমান আছে। এর মাধ্যমে নেট দুনিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে।

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়নে জামালপুর জেলা প্রশাসকের কভার পেইজ, পুলিশ সুপারের কভার পেইজ, সিভিল সার্জনে কভার পেইজ ও বকশীগঞ্জ উপজেলা পরিষদের কভার পেইজ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পরিবর্তন করা হয়েছে। কিন্তু বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য বাতায়নের পেইজ থেকে শেখ হাসিনার ছবি পরিবর্তন করা হয়নি।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ উপজেলা হাসপাতালের তথ্য বাতায়নে প্রবেশ করে দেখা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এখনও শেখ হাসিনার ছবি বিদ্যমান রয়েছে। ফলে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য বাতায়নের মাধ্যমে নেট দুনিয়ায় ভুল তথ্য ছড়িয়ে পড়ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102