ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ছাত্র অধিকার পরিষদ থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদে ১৩ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৯৪ বার পঠিত

বগুড়ায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগ করে ১৩ নেতাকর্মী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগদান করেছেন। শুক্রবার বিকালে শহরের টিএমএসএস মহিলা মার্কেটের চতুর্থ তলায় স্কাইভিউ রেস্টুরেন্টে অনুষ্ঠানের মাধ্যমে তারা যোগদান করেন।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বগুড়া জেলা সংগঠক এ এম জেড শাহরিয়ার জুহিন এ তথ্য দিয়ে জানান, এনসিপি সমর্থিত তাদের এ সংগঠনে আরও অনেকে যোগদান করবেন।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগকারী কয়েকজন হলেন- বগুড়া জেলা সহ-সভাপতি জাকারিয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক সৈকত আলী, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মারুফ হোসেন তামিম, নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি গৌরব সরকার কাজল, সরকারি আজিজুল হক কলেজ শাখার যুগ্ম সদস্য সচিব আফ্রিদি হাসান প্রমুখ। তারা বলেন, ছাত্র অধিকার পরিষদ একটি লেজুর বৃত্তিক সংগঠন। তাই আমরা এ সংগঠন থেকে পদত্যাগ করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে যোগদান করেছি। আর এ সংগঠনে যোগদানের মধ্য দিয়ে আমরা একটি দৃষ্টান্ত গড়তে পারবো।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এনসিপির জেলা সংগঠক আবদুল্লাহিত তাকি, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা সংগঠক এ এম জেড শাহরিয়ার জুহিন, মোস্তফা রাব্বি, রাব্বি হাসান মণ্ডল, রাগিবুল ইসলাম, কাজী জুনায়েদুল ইসলাম রাদিফ, সামিউর রহমান প্রমুখ।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা সংগঠক এএমজেড শাহরিয়ার জুহিন জানান, ২০২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা ও শিক্ষার্থীদের স্বার্থকে সমুন্নত রাখতে গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। এর ধারাবাহিকতায় দেশের উত্তর জনপদের কেন্দ্রভুমি বগুড়াতেও আমাদের কার্যক্রম চলমান। আমাদের সংগঠনের আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ’এর ১৩ নেতাকর্মী আমাদের দলে যোগদান করেছেন।

যোগদানকারীদের শুভকামনা জানিয়ে তিনি বলেন, তারা ছাত্র সংসদে এসে তাদের যোগ্যতা তুলে ধরবেন বলে আশা করি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102