ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় শনিবার সকালে শহরের জলেশ্বরীতলা পুরাতন শিল্পকলা একাডেমী ভবনের অস্থায়ী কার্যালয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) মাসিক কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা দুপ্রকের সভাপতি সাবেক সচিব আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় পর্যায়ক্রমে বক্তব্য রাখেন কমিটির সহ-সভাপতি যথাক্রমে অধ্যাপক মো: মোজাম্মেল হক ও নাহিদুজ্জামান নিশাদ, জেলা দুপ্রকের কার্যনির্বাহী সদস্য যথাক্রমে এ্যাড. বিনয় কুমার দাষ, ইমতিয়াজ আহম্মেদ, বাবুল আখতার রিপন, সোহানা রহমান, আল-মামুন সরদার, রহিমা খাতুন (রিমা) এবং সঞ্জু রায়। এসময় উপস্থিত ছিলেন সদস্য তহমিনা পারভীন শ্যামলী, সাবেক সদস্য জাহাঙ্গীর হোসেন তোতা, হারুনার রশিদ প্রমুখ। সভায় আগামী ১৭ই মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জেলা দুপ্রকের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পকস্তবক অর্পণ, কোরআন খতমের মাধ্যমে মাদ্রাসায় দোয়া মাহফিল এবং মন্দিরে বিশেষ প্রার্থনার ব্যবস্থাকরণ, শিক্ষার্থীদের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ছাড়াও দুনীর্তিবিরোধী চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয় শনিবারের সভায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102