ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ২৮ জন পুলিশ সদস্য পুরস্কৃত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৩৯ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার সকালে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে মাসিক কল্যাণ এবং অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নভেম্বর মাসের কৃতকার্যের উপর ভিত্তি করে বিভিন্ন পর্যায়ের ১২জন পুলিশ কর্মকর্তাকে ক্রেস্ট এবং ১৬ জনকে অর্থ পুরস্কার সর্বমোট ২৮ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।
বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ মাসে সম্মাননা ক্রেস্ট অর্জনকারী পুলিশ সদস্যরা হলেন- ‘চৌকস কার্য সম্পাদনকারী’ ক্যাটাগরীতে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন সদর থানার ওসি হুমায়ুন কবির এবং বিশেষ পুরস্কার হিসেবে জেলায় সর্বোচ্চবার শ্রেষ্ঠত্ব অর্জনকারী জনবান্ধব কর্মকর্তা শিবগঞ্জ থানার ওসি এস.এম বদিউজ্জামান। এই ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্ত অন্যান্যরা হলেন জেলা বিশেষ শাখার ইন্সপেক্টর আব্দুস সালাম শেখ, সান্তাহার পুলিশ ফাঁড়ির এসআই আ: ওয়াদুদ এবং সদর থানার এএসআই ইলিয়াস হোসেন। সভায় এইমাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছেন শেরপুর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ, দুপচাঁচিয়া থানার এসআই আব্দুস সালাম এবং জেলা গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর কবির। এছাড়াও শ্রেষ্ঠ আগ্নেয়াস্ত্র উদ্ধারকারী হিসেবে ডিবির এসআই জুলহাস উদ্দিন, সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী হিসেবে সদর ট্রাফিকের ওমর ফারুক এবং শ্রেষ্ঠ নারী হেল্প ডেস্ক কর্মকর্তা হিসেবে কাহালু থানার এসআই গুলবাহার খাতুন কে পুরস্কৃত করা হয়েছে। সম্মাননা ক্রেস্টের পাশাপাশি সভায় এ মাসে মোট ১৬ জন পুলিশ সদস্যকে অর্থ পুরস্কার এবং ৪ জন পুলিশ সদস্যকে অবসরোত্তর সংবর্ধনা প্রদান করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত সকলের হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। এসময় সভায় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার যথাক্রমে আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মোতাহার হোসেন (ডিএসবি), রফিকুল আলম (ইন-সার্ভিস), জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ, সহকারী পুলিশ সুপার যথাক্রমে গাবতলী সার্কেলের সাবিনা ইয়াসমিন, শিবগঞ্জ সার্কেলের আরিফুল ইসলাম সিদ্দিকী, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, ইন্সপেক্টর অর্পণ কুমার দাস, জেলা গোয়েন্দা শাখার ওসি আব্দুর রাজ্জাক, ট্রাফিক ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ জেলার সকল সার্কেল অফিসার, থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102