ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ট্রান্সফর্মার চুরি করতে খুঁটিতে চোর, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৪ বার পঠিত

বগুড়ার গাবতলীতে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সানোয়ার হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতের কোনও এক সময় উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সানোয়ার হোসেন ওরফে সান্না মিয়া গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের মিরপুর গ্রামের ঠান্ডা মিয়ার ছেলে। তিনি স্থানীয় ইটভাটায় কাঁচা ইট তৈরির শ্রমিক ছিলেন। শ্রমিকের ছদ্মবেশে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক সরঞ্জাম চোর চক্রের সঙ্গে জড়িত ছিলেন।

জানা গেছে, সান্না মিয়া সোমবার রাতের কোনও একসময় গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর মাঝিপাড়া গ্রামে শিবগঞ্জের মোকামতলা পল্লী বিদ্যুৎ সমিতির ৪৪০ ভোল্টের ট্রান্সফর্মার চুরি করতে যান। সেখানে শ্যালো মেশিন ঘর সংলগ্ন বৈদ্যুতিক খুঁটিতে উঠে ট্রান্সফর্মার চুরির চেষ্টা করেন। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে নিচে ছিটকে পড়েন। হাত ও পা পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গাবতলী থানার ওসি সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার সকালে তার ঝলসে যাওয়া লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পাশে বৈদ্যুতিক তার কাটার যন্ত্র পাওয়া গেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ওই ব্যক্তি বৈদ্যুতিক সরঞ্জাম চুরি চক্রের সদস্য।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102