ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ৪৩ বার পঠিত

ঘন কুয়াশায় বগুড়ার নন্দীগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৭টার দিকে নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে এ মহাসড়কে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিহত ব্যক্তির নাম জানা যায়নি, তবে তিনি মাছবাহী ট্রাকের চালকের সহকারী (হেলপার) ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খুলনা থেকে মাছবাহী একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। অপরদিকে বালুবাহী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। পথে বনবাঘা বাসস্ট্যান্ডের সামনে মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বালুবাহী ট্রাকের চালক। এসময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাছবাহী ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে ট্রাকের কেবিন কেটে সহকারীর মরদেহ উদ্ধার করেন। এছাড়া দুই ট্রাকের চালক, একজন হেলপার ও অটোরিকশার দুই যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, জানান ওসি।

ওসি বলেন, দুর্ঘটনার কারণে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কে যানজট লেগে ছিল। পরে হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102