ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় বিএনপির মিছিলে টিয়ারশেল নিক্ষেপ, ছত্রভঙ্গ নেতাকর্মীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৭ বার পঠিত

বগুড়া সদরে অবরোধের সমর্থনে বিএনপির মিছিলের সময় সাত রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মাটিডালি বিমান মোড়ে এ ঘটনা ঘটে। এই সময় পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ে বিএনপি নেতাকর্মীরা৷

অবরোধের পক্ষে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশার নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ সরাসরি টিয়ারশেল নিক্ষেপ করে৷ এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। তবে পুলিশ বা বিএনপি নেতাকর্মীরা কেউ হতাহত হননি।

এদিকে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনার নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের আরেকটি অংশ শহরের তিনমাথায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রেখেছে৷ অবরোধকারীদের কিছুটা দূরেই পুলিশ-র্যাব ও বিজিবি অবস্থান নিয়ে আছে।

বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর আলম সিদ্দিকী রিগ্যান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে এখানে অবস্থান নিয়েছি। কেউ বাধা দিলে আমরাও প্রতিহত করবো।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, জনগণের নিরাপত্তায় পুলিশ তাদের ছত্রভঙ্গ করেছে। পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102