ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় রহিমা নবীর পন্ডিত স্মৃতি পাঠাগারের যাত্রা শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার পাঁচপীর তলা মোস্তাইল বাজারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ২৬শে মার্চ সকালে এলাকার হাজারো মানুষের শিক্ষা ও জ্ঞানের বিকাশে যাত্রা শুরু করলো রহিমা নবীর পন্ডিত স্মৃতি পাঠাগার।
অবসরপ্রাপ্ত কৃষি অফিসার আবুল বাশারের সভাপতিত্বে ফিতা কেটে উক্ত এলাকার হাজারো মানুষের কাঙ্খিত এই পাঠাগারের উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা বগুড়া নেকটার এর উপ-পরিচালক আলহাজ্ব মুহাম্মদ মাহমুদুর রহমান। উদ্বোধনী আলোচনা সভায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক। বাংলাদেশ তাঁতীলীগ শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি এ.এম.এম ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাঠাগার স্থাপনের এই মহৎ উদ্যোগ কে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রন্থাগার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের আইন বিষয়ক সম্পাদক রেজাউল করিম রেজা, বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হাই, সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মুহাম্মদ মহসীন আলী, দৈনিক চাঁদনী বাজারের স্টাফ রিপোর্টার সঞ্জু রায় এবং লাইব্রেরিয়ান আব্দুল ওয়াজেদ।
নিজ গ্রামে পাঠাগার স্থাপনের বিষয়ে প্রতিষ্ঠাতা মাহমুদুর রহমান বলেন, মা-বাবার স্মরণে তাদের নামেই উক্ত এলাকায় শিক্ষার বিকাশ ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যেই এই পাঠাগারটি প্রতিষ্ঠা করা হলো যা ছিলো তার ছোটবেলার স্বপ্ন। পাঠাগারটিতে ইতিমধ্যেই রাখা হয়েছে সকল বয়সী মানুষের ভাললাগার মতো অসংখ্য বই এবং প্রতিদিন থাকবে দৈনিক স্থানীয় ও জাতীয় পত্রিকা। যার পরিধি দিন দিন বাড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এই শিক্ষানুরাগী মানবিক ব্যক্তিত্ব। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে এসময় আরো উপস্থিত ছিলেন প্রভাষক এ.টি.এম মেহেদী হাসান, মনছুর রহমান, মামুনুর রশিদ, নাঈম, রায়হান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সাদিক, রনি, রাতুল, মতুর্জা প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102