ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ২০জন হতদরিদ্র মহিলা পেলেন সেলাই মেশিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে এবং পল্লী উন্নয়ন প্রকল্পের (পিইউপি) সার্বিক তত্বাবধায়নে বগুড়ায় বৃহস্পতিবার দুপুরে শহরের পিইউপি কার্যালয়ে অসহায় ও হতদরিদ্র মহিলাদের ৬ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কোর্স পরবর্তী ২০ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
পিইউপি বগুড়ার প্রধান সমন্বয়কারী সেখ মোঃ আবু হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা মো: নূরুল ইসলাম, শাজাহানপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজনীর আকতারী ও এমসিসি বাংলাদেশ এর পুষ্টি ও জীবিকা বিষয়ক সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন, প্রশিক্ষণ শেষে প্রাপ্ত সেলাই মেশিনটি হবে তাদের জীবিকা উপার্জনের অন্যতম একটি মাধ্যম। এর ফলে তারা আয়মুখী কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত করবে যা তাদেরকে ধীরে ধীরে সাবলম্বী হিসেবে গড়ে তুলবে। পরিবার ও সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে যেটিই সকলের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন পিইউপি বগুড়া’র প্রোগ্রাম অফিসার নিলুফা ইয়াসমিন। উল্লেখ্য, উক্ত সেলাই প্রশিক্ষণ কোর্সটিতে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন এবং মাদলা ইউনিয়নের মোট ২০ জন অসহায় ও হতদরিদ্র মহিলা প্রশিক্ষণ গ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে যাদের সকলের হাতে একটি করে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102