ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ার গাবতলীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৪ বার পঠিত

বগুড়ার গাবতলীতে এনামুল হক (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচকাতুলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এনামুল হক উপজেলার পাঁচকাতুলী গ্রামের মৃত শাহজাহান আলী মণ্ডলের ছেলে। সে রামেশ্বরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

জানা যায়, গত ৫ আগস্টের পর হত্যা ও অগ্নিসংযোগের ঘটনায় উপজেলা মহিলা দলের সভানেত্রী সুরাইয়া জেরিন রনি বাদী হয়ে এনামুলসহ আরও অনেককে আসামি করে থানায় মামলা দায়ের করেন। এই মামলার পরিপ্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় পাঁচকাতুলী মণ্ডল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গাবতলী মডেল থানার এসআই শরিফুল ইসলাম জানান, রাজনৈতিক মামলায় এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি থানা হেফাজতে রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102