ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জব্দ করা আলামতে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৪৬ বার পঠিত

বগুড়া জেলা প্রসাশকের (ডিসি) কার্যালয়ের পাশে বিভিন্ন জায়গা থেকে জব্দ করা মালামালে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলেছেন।

শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা প্রশাসক কার্যালয়ের পাশেই আকবরিয়া ক্যাফেটারিয়া রেস্টুরেন্টে কয়েকজন কর্মচারী প্রথমে আগুন দেখতে পান। সেখানে আগুন দেখতে পেয়ে তারা পাশের কর্মচারীদের বলেন ও ফায়ার সার্ভিসে খবর দেন ৷ এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিভিয়ে ফেলেন।

বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শহীদুল ইসলাম জানান, জেলা প্রশাসকের কার্যালয়ের পশ্চিম পাশের বারান্দায় আগুন লেগেছিল। আমরা অল্প সময়েই নিভিয়ে ফেলেছি। সেখানে রাখা কিছু জিনিসপত্র পুড়ে গেছে। পাশেই আকবরিয়া রেস্টুরেন্ট। ধারণা করা হচ্ছে, বারান্দার গ্রিল দিয়ে কেউ আগুন দিতে পারে। তদন্তে এসব বেরিয়ে আসবে।
বগুড়া জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা জানান, বিভিন্ন জায়গা থেকে মালামাল জব্দ করে প্রমাণ হিসেবে আলামত রাখা হয়েছিল। সেখানেই আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিভিয়ে ফেলে। সেখানে এখন পুলিশ মোতায়ন করা হয়েছে এবং আমার কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102