ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ এপ্রিল, ২০২১
  • ৩৮ বার পঠিত

বগুড়ার ধুনটে মোটরসাইকেলের ধাক্কায় আলা বক্স (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে। গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় মথুরাপুর বাজার এলাকায় পান, বিড়ি ও সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন আলা বক্স। অন্যান্য দিনের মতো গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দোকান বন্ধ করে অটোভ্যানে করে বাড়ির দিকে রওনা হন আলা বক্স। পথে মথুরাপুর-খাটিয়ামারি সড়কের মথুরাপুর বটতলা এলাকায় নামাজ খানার নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে অটোভ্যানে ধাক্কা দেয়। তখন অটোভ্যান থেকে ছিটকে পড়ে আহত হন আলা বক্স। স্বজনরা তাঁকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান আলা বক্স।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102