ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ার নন্দীগ্রামে গৃহবধূকে ধর্ষণ, ঢাকায় শ্বশুর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৫৩ বার পঠিত

বগুড়ার নন্দীগ্রামে গৃহবধুকে ধর্ষণ মামলায় শ্বশুর বাচ্চু মিয়াকে (৪৫) গ্রেফতার করা হয়েছে। নন্দীগ্রাম থানা পুলিশ তাকে ঢাকা থেকে গ্রেফতারের পর মঙ্গলবার সকালে বগুড়ায় এনেছে। বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুর রশিদ সরকার এ তথ্য দিয়েছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, বাচ্চু মিয়া নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাসিন্দা। গত ১৭ ডিসেম্বর সকালে তার ছেলে কাজে গেলে পুত্রবধূ বাড়িতে একা ছিলেন। এ সুযোগে বেলা ১১টার দিকে বাচ্চু মিয়া ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ধর্ষণের শিকার গৃহবধূ ঘটনাটি স্বামী ও তার বাবাকে জানান। এরপর তিনি (গৃহবধূ) বাবার বাড়িতে চলে যান।

গ্রামে ঘটনাটি জানাজানি হলে বাচ্চু মিয়া বাড়ি থেকে পালিয়ে যান। ওইদিন রাতে গৃহবধূ নন্দীগ্রাম থানায় বাচ্চু মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। গোপনে খবর পেয়ে নন্দীগ্রাম থানা পুলিশ সোমবার রাতে ঢাকার রামপুরা মধুবাগ এলাকা থেকে বাচ্চু মিয়াকে গ্রেফতার করে। মঙ্গলবার সকালে তাকে নন্দীগ্রাম থানায় আনা হয়।

নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ সরকার জানান, বিকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102