ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১৩ বছরের এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর বাবা দুই যুবকের বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।থানার মামলা সূত্রে জানা যায়, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের আলাদীপুর পশ্চিম পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে দুলাল ইসলাম (২৫) ও একই গ্রামের আলম মিয়ার ছেলে মিনহাজুল মিয়া (২৪) উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের পূর্ব জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা ওই মেয়ে আলাদীপুর পশ্চিমপাড়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ১৩ বছরের ছাত্রী আবাসিক ছাত্রী নিবাসে থেকে পড়াশুনা করে। গত শুক্রবার রাত ৮টার দিকে ওই ছাত্রী মাদ্রাসার পাশে তার নানীর বাড়ি আলাদীপুর পূর্বপাড়ায় যাবার সময় ওই দুই যুবক তার পথরোধ করে তাকে কাঁধে তুলে পাশের কলাবাগানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পাশের ইটভাটায় মেয়েটিকে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় মেয়েটি একাই পায়ে হেঁটে বগুড়া-জয়পুরহাট মহাসড়কে এলে টহল পুলিশ রাত সাড়ে ১১ টায় দিকে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা নেওয়া হয়েছে। মেয়েটির স্বাস্থ্য পরীার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামীদেরকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102