ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ার শিবগঞ্জে শ্রমিকনেতা হত্যা মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩৪ বার পঠিত

বগুড়ার শিবগঞ্জে ট্রাক শ্রমিকনেতা শহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শ্রমিকলীগ নেতা ইয়াকুব আলী খাঁকে (৫৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৭ এপ্রিল) বিকালে তাকে শিবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে সিআইডির বগুড়া ক্যাম্প।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে। তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আবদুল হান্নান জানান, ঈদের পর তাকে রিমান্ডে নিতে আদালতে আবেদন করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইয়াকুব আলী খাঁ শিবগঞ্জ উপজেলার কিচক এলাকার বাসিন্দা ও কিচক বাজারের আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। তিনি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। কিচক বাজারে ট্রাক শ্রমিকদের চাঁদার ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। ইয়াকুব আলী খাঁ ও তার লোক ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু সাঈদ নিজেদের কর্তৃত্ব বাড়াতে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে সরিয়ে তার স্থলে মুসলিম নামে একজনকে বসানোর চেষ্টা করছিলেন। তাদের কথায় শহিদুল পদ ছাড়তে রাজি না হওয়ায় তার প্রতি ক্ষুব্ধ হন। এর জেরে ইয়াকুব আলীর নির্দেশে আবু সাঈদ তাকে (শহিদুল) ছুরিকাঘাত করেন।

গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কিচক বাজারে এ ঘটনা ঘটে। নিহতের বড় ভাই আনিছুর রহমান ২৬ মার্চ শিবগঞ্জ থানায় কিচক ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সাঈদ ও ইয়াকুব আলীসহ ১১ জনের নাম উল্লেখ করে ১৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। আবু সাঈদ বর্তমান উচ্চ আদালত থেকে জামিনে আছেন। ঈদের দুই দিন পর তার জামিনের মেয়াদ শেষ হবে।

তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর আবদুল হান্নান জানান, বুধবার বিকালে গোপনে খবর পেয়ে শিবগঞ্জ এলাকা থেকে ইয়াকুব আলীকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এর আগে গ্রেফতার আসামি আমিনুল ইসলাম গত ২৪ মার্চ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি বলেছেন, ইয়াকুবের হুকুমে আসামি আবু সাঈদ ভুক্তভোগী শহিদুলের পেটে ছুরি মেরেছিলেন।

সিআইডির এই কর্মকর্তা আরও জানান, এই মামলায় নিয়ে চার আসামি গ্রেফতার করা হয়েছে। ইয়াকুব আলীও উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে ছিলেন। জামিন শেষে তাকে গ্রেফতার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102