ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ার শেরপুরে অপহরণের পর হত্যার অভিযোগে আটক ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

বগুড়ার শেরপুরে একটি বীজ ও কীটনাশক কোম্পানির বিপণন ব্যবস্থাপককে অপহরণের পর হত্যা ও লাশ গুমের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। এ সময় অপহৃতের ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে।

ওই ব্যবস্থাপকের নাম ইকবাল হোসেন (২৬)। তিনি জেলার নন্দীগ্রাম উপজেলার রণবাঘা গ্রামের রাজাবুল ইসলামের ছেলে।

আটককৃতরা হলেন মো: নাহিদ হাসান লিটন (৩৪), মো: আরিফ শেখ (২৭) ও মো: তবিবর রহমান টিপু (২৯)।

মামলা সূত্রে জানা যায়, লাল তীর নামের একটি কোম্পানির শেরপুর ও ধুনট উপজেলায় বীজ ও কীটনাশক বিপণন ব্যবস্থাপক হিসেবে চাকরি করতেন ইকবাল হোসেন। তিনি শেরপুর শহরের তালতলা এলাকার ভিআইপি ছাত্রাবাসে থাকতেন। প্রতিদিনের মতো গত ৬ ডিসেম্বর সকালে কোম্পানির অর্ডার নিতে ও বকেয়া টাকা আদায়ের জন্য বেরিয়ে যান। এরপর থেকে আর অফিসে যাননি। এমনকি তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। গত ৮ ডিসেম্বর কোম্পানির পক্ষ থেকে তার বাড়িতে লোক পাঠানো হয়।

মূলত এরপরই ইকবালের নিখোঁজ হওয়া বিষয়টি সবাই জানতে পারেন। এরপর পরিবারের পক্ষ থেকে শেরপুর থানা পুলিশকে ঘটনাটি অবহিত করা হয়। একপর্যায়ে উপজেলার চান্দাইকোনা-রানীরহাট সড়কের ভবানীপুর এলাকায় সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ইকবালের ব্যবহৃত মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। তবে শুক্রবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি।

মামলার বাদি নাজমুল হুদা বলেন, পুলিশি অভিযানে আটক হওয়া ব্যক্তিরাসহ অজ্ঞাত আরো কয়েকজনের সাথে তার ভাইয়ের বন্ধুত্ব ছিল। তবে কিছু দিন ধরে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। নিখোঁজ হওয়ার দিন রাত সাড়ে ৭টার দিকে নাহিদ হাসান লিটন মুঠোফোনের মাধ্যমে ভাইকে শহরের খেজুরতলা এলাকার একটি মেশিনারিজ দোকানে ডেকে পাঁচ শ’ টাকা ধার চান। কিন্তু টাকা না দেয়ায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরই জেরধরে নাহিদ ও আরিফের নেতৃত্বে অজ্ঞাত ব্যক্তিরা তাকে অপহরণের পর লাশ গুম করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা নেয়া হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত তিনজনকেও আটক করা হয়েছে। নিখোঁজ ব্যক্তির ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার হলেও ইকবাল হোসেনকে হত্যা করে তার লাশ গুম করা হয়েছে কি না তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই অপহৃত ব্যক্তির সন্ধান পেতে আটক হওয়া ব্যক্তিদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102