ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ার শেরপুরে বিপুল পরিমাণ টিসিবি পণ্যসহ ব্যবস্থাপক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত
বগুড়া

কালোবাজারে বিক্রি ও পাচারের সময় বগুড়ার শেরপুরে ট্রাক ভর্তি টিসিবির পণ্যসহ ডিলারের ব্যবস্থাপককে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ মে) দুপুরের দিকে উপজেলার গাড়ীদহ দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. উজ্জল হোসেন (৪৫)। তিনি উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল গ্রামের গাজিউর রহমানের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে টিসিবির ডিলার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরের আব্দুল কাইয়ুমের নামীয় লাইসেন্স বাতিল করার জন্য সুপারিশ করেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিনের ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রমজানের শুরু থেকেই বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ তাদের নিয়োগ করা ডিলারের মাধ্যমে ন্যায্যমূল্যে সাধারণ মানুষের মধ্যে টিসিবির পণ্য বিক্রি করছে। এরই ধারাবাহিকতায় টিসিবির ডিলার আব্দুল কাইয়ুম ন্যায্যমূল্যে বিক্রির জন্য বগুড়াস্থ আঞ্চলিক কার্যালয় থেকে টিসিবির মালামাল ঠিকই উত্তোলন করেন। সরকারি এসব পণ্য রায়গঞ্জ উপজেলায় সাধারণ মানুষের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি করার কথা। কিন্তু ওই ডিলারের ব্যবস্থাপক উজ্জল হোসেন তা না করে টিসিবির বগুড়াস্থ ডিপো থেকে উত্তোলন করা মালামাল ট্রাকে ভরে শেরপুর উপজেলার গাড়ীদহ দশমাইল নামক স্থানে এনে কালোবাজারে বিক্রি করে দেন। অন্যত্র পাচারের জন্য ওই ট্রাক থেকে মালামালগুলো নামানো হচ্ছিল। এসময় স্থানীয় এলাকাবাসী ন্যায্যমূল্যে বিক্রির টিসিবির পণ্যসহ ডিলারের ব্যবস্থাপক উজ্জলকে আটক করেন। সেইসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে জানানো হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হলে আটক ব্যক্তি ও টিসিবির মালামাল সোপর্দ করা হয়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানাসহ টিসিবির ওই ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন এই তথ্য নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সালের ৪৫ ধারায় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই ডিলারের লাইসেন্স বাতিলের সুপারিশ করেছি। এছাড়া কালোবাজারে বিক্রি ও পাচারের সময় উদ্ধার হওয়া পাঁচশ’ সাতানব্বই কেজি চিনি, তিনশ’ নব্বই কেজি ডাল ও এক হাজার তিনশ ৬০ লিটার সয়াবিন তেল জব্দ করে বগুড়ায় টিসিবির কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102