ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামী সাড়ে ৩ বছর পর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত


সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি
: অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে প্রায় সাড়ে ৩ বছর পর গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। ২০১৭ সালে জয়পুরহাটের পাঁচবিবি থানায় জি.আর ৪৩/১৫ মামলায় তার ১০ বছরের সাজা হয় আদালতে কিন্তু দীর্ঘদিন পুলিশের চোখে ধুলো দিয়ে বগুড়ায় পলাতক ছিলেন এই আসামী।
গ্রেফতারকৃত সেই আসামী হলেন বগুড়া শাজাহানপুরের ফুলদীঘি এলাকার মৃত: খয়বর আলীর ছেলে মেহেবুবুর রহমান নিটু (৪৬)। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত এই আসামী পলাতক ছিলেন এবং গোপনে নানা অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন মর্মে প্রাথমিকভাবে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার তাকে বগুড়া শহরের জলেশ্বরীতলা থেকে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়। কিন্তু এত বছর ১০ বছরের সাজাপ্রাপ্ত একজন আসামীর ওয়ারেন্ট তামিল কেন হলোনা তা অনেকের মনেই প্রশ্ন জেগেছে কারণ একাধিক মামলায় অভিযুক্ত এই নিটু খোলামেলা ভাবেই চলাচল করেছে বগুড়ায়।
মঙ্গলবার রাতে মুঠোফোনে ওয়ারেন্টের এই আসামীর গ্রেফতার নিশ্চিত করে বগুড়া শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, আইনের উর্দ্ধে কেউ নন। কিছুটা দেরীতে হলেও পলাতক এই আসামীকে তারা গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। গ্রেফতারের পর আইন অনুযায়ী তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এর সাথে কথা বললে তিনি জানান, করোনাকালীন এই পরিস্থিতিতেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওয়ারেন্ট তামিলসহ সকল ধরণের অপরাধ দমনে পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছেন। ছোট থেকে বড় কোন অপরাধীই আইনের হাত থেকে শেষ রক্ষা পাবেনা তাই সময় থাকতেই তিনি সকলকে সঠিক পথে জীবন যাপনের আহ্বান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102