ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, ১৪৪ ধারা জারি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত
বগুড়া

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাউড় ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। এ আশঙ্কায় স্থানীয় মহিচরন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ১৪৪ ধারা জারী করে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন সোমবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করেন। সেখানে আইন শৃংখলার অবনতির আশঙ্কায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, আগামী ১৩ মার্চ সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন কেন্দ্র করে দলের পদ পেতে একাধিক গ্রুপ মুখোমুখী দাঁড়িয়েছে। এমন অবস্থায় আজ সোমবার সকাল ১০টায় দিগদাইড় ইউনিয়ন কমিটির বর্ধিত সভা স্থানীয় মহিচরন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আহ্বান করা হয়। এ সভাকে কেন্দ্র করে সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনহাদুজ্জামান লীটন এবং ভাইস চেয়ারম্যান ও উপজেলা সাংগাঠনিক সম্পাদক জাকির হোসেনের সমর্থকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়। সভায় আইন শৃংখলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেন।
বগুড়ার সোনাতলা থানার ওসি রেজাউল করিম রেজা জানান, সভাস্থলে ১৪৪ ধারা জারি করে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102