ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় আজিজুল হক কলেজ ছাত্রলীগের উদ্যোগে সেহরি বিতরণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের উদ্যোগে শনিবার রাতে শহরের সাতমাথা, রেলস্টেশন, বিভিন্ন মার্কেটের নাইট গার্ড ও রিকশা চালকসহ অসহায় শতাধিক মানুষের মাঝে রাস্তায় ঘুরে ঘুরে সেহরির খাবার বিতরণ করা হয়েছে।

মানবিক এই কার্যক্রমের আয়োজন করেন সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা সুজন আকন্দ। বিতরণকালে উপস্থিত ছিলেন ছাত্রনেতা টিপু সুলতান, আহসান হাবীব, প্রত্যাশা, আলমগীর, রক্সি, মেহেদী, জয় প্রমুখ।

করোনাকালীন সময়ের শুরু থেকে সম্মুখসারিতে থেকে কাজ করা ছাত্রনেতা সুজন আকন্দ বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সারা বাংলাদেশে ছাত্রলীগের সেহরি ও ইফতার বিতরণের ধারাবাহিক কর্মসূচী চলছে। বাংলাদেশ ছাত্রলীগ শুধু করোনা সংকটেই নয় দেশের যে কোন দূর্যোগের মুহূর্তে সাধারণ মানুষের পাশে ছিলো এবং থাকবে। দেশের এই ক্রান্তিকালে তিনি সমাজের সকলকে মানবিক সহযোগিতা নিয়ে এগিয়ে আসারও আহ্বান জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102