ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় এক দিনে ১৫ জনের মৃত্যু, সুস্থ ১২৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৭ ও উপসর্গে ৮ জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন ৯৫ ও সুস্থ হয়েছেন ১২৮ জন।

বুধবার (২১ জুলাই) পবিত্র ঈদুল আজহার দিনে দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ-উল-হক।

করোনায় মৃতরা হলেন জেলার গাবতলীর আব্দুস সালাম (৪৩), শেরপুরের ফারহানা (৩৬), সদরের মতিয়ার (৬৫), কাহালুর খলিলুর রহমান (৭৩) ও মর্জিনা (৭৩), সদরের হেলাল (৪৮) এবং শাজাহানপুরের মমিন (৪০)।

এদের মধ্যে সালাম, ফারহানা ও মতিয়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে, খলিলুর মোহাম্মদ আলী হাসপাতালে এবং বাকি তিনজন টিএমএসএস হাসপাতালে মারা যান।

ডা. সাজ্জাদ-উল-হক জানান, ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৫ নমুনায় নতুন করে আরও ৯৫ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঢাকায় পাঠানো ৫২ নমুনায় ৪ জনের, বগুড়া শজিমেকের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৭৭ জন, টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৪১ নমুনায় ১৪ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।

তিনি আরও বলেন, আক্রান্তের হার ২৫ দশমিক ৩৩ শতাংশ। এদের মধ্যে সদরের ৭২, শেরপুরে ১১, শিবগঞ্জে ৪, দুপচাঁচিয়ায় ৩, আদমদীঘিতে ২, সারিয়াকান্দিতে ২ এবং কাহালুতে একজন রয়েছেন। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ১২৮জন।

ডা. সাজ্জাদ বলেন, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ৫৮৭ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ৯৬০ এবং ৫২৩ জন মারা গেছেন। এছাড়া জেলায় ২ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102