ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় এমপি সিরাজের ওপর হামলার নিন্দা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

বগুড়া-৬ (সদর) আসনের বিএনপি দলীয় এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ও দলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার হামলার নিন্দা জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একই সঙ্গে জেলা বিএনপি থেকেও অনুরুপ বিবৃতি প্রদান করা হয়েছে।

বিবৃতি প্রদান করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বগুড়া পৌর মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা ও আলী আজগর তালুকদার হেনাসহ অন্যান্য নেতাকর্মী।
উল্লেখ্য, রবিবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে বিএনপির এমপি গোলাম মোহাম্মদ সিরাজ ও দলীয় নেতাকর্মীরা ছাত্রলীগের বাধার মুখে পড়েন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করলে পুলিশ ফাঁড়িতে গিয়ে আশ্রয় নেন এমপি গোলাম মোহাম্মদ সিরাজসহ দলীয় নেতাকর্মীরা। পরে পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার কিছু পর এমপি গোলাম মোহাম্মদ সিরাজকে জেলা বিএনপি কার্যালয়ে পৌঁছে দেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102