ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে চেকপোস্ট বসিয়েছে পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১
  • ৩৭ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: করোনা সংক্রমণ ঠেকাতে বগুড়া পৌরসভা ও সদর উপজেলা এলাকায় সাত দিনের কঠোর বিধিনিষেধের প্রথম দিনে চেকপোস্ট বসিয়ে অভিযান করেছে পুলিশ।

জেলার দুই অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ এবং (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ সহ সদর থানার ওসি সেলিম রেজার উপস্থিতিতে
সকাল থেকে শহরের সাতমাথা হতে এ অভিযান শুরু হয়।
অভিযানে শহরের ১২ টি মূল পয়েন্ট সাতমাথা, এসপি ব্রিজ (বউ বাজার), মাটিডালি মোড়,দত্তবাড়ী,চারমাথা,বারপুর মোড়, চেলোপাড়া শাপলা মোড়,সাবগ্রাম চৌরাস্তা,কলোনী বাজার,তিনমাথা মোড়,বনানী মোড়,ফুলতলা মোড় এ একজন করে এসআই এর নেতৃত্বে (প্রিকেট টিম) দিয়ে শহরের মূল পয়েন্টগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে।
চেকপোস্টগুলোতে রিক্সা, অটোরিক্সা,মোটর সাইকেল ও গাড়ি থামিয়ে যাত্রীদের পরিচয় এবং রাস্তার বের হওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়েছে।
যেসব মানুষ জরুরি সেবার সঙ্গে সম্পৃক্ত বা চিকিৎসা সেবা নিতে বের হয়েছে শুধুমাত্র তাদের চেকপোস্ট অতিক্রম করার অনুমতি দিয়ে অন্যদের ফিরিয়ে দেওয়া সহ অযাচিত ভাবে চলাফেরা করা মটর সাইকেল চালক ও গাড়ি চালকদের মটরযান আইনে মামলা দেওয়া হয়েছে।
এছাড়াও পুরো শহর ও সদর এলাকায় ৬ টি টহল (মোবাইল) টিমের মাধ্যমে কঠোর বিধি-নিষেধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক কার্যক্রম মনিটরিং করা হচ্ছে।
এর পাশাপাশি পুলিশ ফাঁড়ি গুলোও তাদের নিয়মিত টহল ও কঠোর বিধি-নিষেধের নির্দেশনা কার্যকরে নিজ নিজ এলাকাগুলোতে কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, জেলা পুলিশ সুপারের নেতৃত্বে গতবারের লকডাউনের মতো এবারও মাঠে কাজ করছে। তবে বেশিরভাগ মানুষ নানা রকম মিথ্যা অজুহাত দিয়ে বেরিয়ে আসছেন। তারপরও তাদের পক্ষ থেকে কঠোর বিধি-নিষেধের নির্দেশনা কার্যকরে সব রকম পদক্ষেপ চলমান থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102