ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় কমেছে যমুনা নদীর পানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত
বগুড়ায় যমুনা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

বগুড়ায় যমুনা নদীর পানি আরো এক ধাপ কমেছে। পানি কমে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি যতটা কমে যাচ্ছে জেলার সারিয়াকান্দি উপজেলায় ঠিক ততটায় ক্ষত ফুটে উঠতে শুরু করেছে। সরকারিভাবে জেলার তিনটি উপজেলায় ৪৫ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে বন্যা মোকাবেলায় প্রয়োজনে আরো বরাদ্দ দেওয়া যাবে।

জানা যায়, জেলায় যমুনা নদীর পানি বৃহস্পতিবার পানি কমে ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। আর শুক্রবার দুপুরে পানি কমে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার সংবাদে বাঁধে আশ্রিতরা বাড়ি ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছে। পানিবন্দি বানভাসিদের মাঝে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। নদী এলাকায় পানি কমতে থাকায় গ্রামের রাস্তাঘাট খানাখন্দকে ভরে উঠেছে। আবার কোথাও কোথাও রাস্তার সীমানা হারিয়ে গেছে। পানিতে তলিয়ে থাকা ফসলে পচন ধরেছে।
বগুড়া জেলা প্রশাসন সুত্রে জানা যায়, সারিয়াকান্দি উপজেলায়তে এ পর্যন্ত ৮৩টি গ্রামের ১১ হাজার ১৮০টি পরিবারের ৫৬ হাজার ৭২০ জন মানুষ পানিবন্দি হয়ে আছে। সোনাতলা উপজেলায় ২১টি গ্রামের ২০ হাজার ১২৮ জন মানুষ পানি বন্দি হয়ে আছে। ধুনট উপজেলায় ৯টি গ্রাম পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে আছে ১ হাজার ৬০০ মানুষ।

বগুড়া জেলা ত্রাণ কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, সরকারিভাবে জেলার তিনটি উপজেলায় ৪৫ মেট্রিক টন চাল ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুবর রহমান জানান, যমুনা ও বাঙালি নদীতে পানি কমতে শুরু করেছে। বৃহস্পতিবার দুপুর ৩টায় ৪৯ সেন্টিমিটার বিপৎসীশার উপর দিয়ে প্রবাহিত হয়। আর শুক্রবার দুপুরে পানি কমে বিপৎসীমার ২৪ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102