ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় করোনায় মৃত্যু আরও ৭ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৩০ বার পঠিত
বগুড়া

বগুড়ায় করোনার সংক্রমণ বৃদ্ধির পেতে শুরু করেছে। সীমান্ত ঘেঁষা জেলাগুলোতে করোনা বৃদ্ধি পাওয়ার ঘটনায় বগুড়াতেও বেড়ে চলেছে। গত দুই দিনে বগুড়ায় ৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩৩৬ জনের।

বগুড়া সিভিল সার্জন এর কার্যালয় সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে টিএমএসএস হাসপাতালে মারা গেছেন বগুড়ার শেরপুর উপজেলার আনোয়ারা বেগম (৪৯), মোহাম্মদ আলী হাসপাতালে ধুনট উপজেলার আব্দুর রহমান (৬৫) এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল বগুড়া সদরের ইকবাল হোসেন (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ১৬ জুন বুধবার বগুড়া জেলায় দুই নারীসহ ৪জন করোনায় প্রাণ হারান। এই নিয়ে জেলায় গেল ৪৮ ঘন্টায় করোনায় ৭জন প্রাণ হারালেন।

বৃহস্পতিবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান জানান, ১৬ জুন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২১২ টি নমুনায় ৩৮ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫ টি নমুনায় ৪ জন পজিটিভ এসেছে। মোট ২৭৭টি নমুনার ফলাফলে বগুড়া সদরে ৩০ জন, আদমদিঘি উপজেলায় ৭ জন, দুপচাঁচিয়া ৩ জন, গাবতলী ও শাজাহানপুর উপজেলায় ১ জন করে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হলো ১২ হাজার ৬৯৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ হাজার ১০১ জন। মৃত্যু হয়েছে ৩৩৬ জনের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102