ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় করোনায় মৃত্যু ৩: আক্রান্ত ৫৬

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ২৮ বার পঠিত
বগুড়া

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে আরো ৫৬জন। বগুড়ায় চিকিৎসা নিতে এসে মারা যাওয়া তিন ব্যক্তির মধ্যে দুইজন নওগাঁর ও অপরজন জয়পুরহাট জেলার বাসিন্দা।
শনিবার দুপুরে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান জানান, জেলায় গত ২৪ ঘন্টায় (২৫ জুন) ২৪৩ নমুনা পরীক্ষায় নতুন করে ৫৬জন করোনায় শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৬জন। নতুন আক্রান্ত ৫৬ জনের মধ্যে বগুড়া সদরে ৪১জন, শেরপুরে ৭জন, কাহালুতে ৩জন, সোনাতলায় ৩জন এবং নন্দীগ্রাম উপজেলায় ২জন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩২টি নমুনায় ৫০ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১ নমুনায় ৬ জন করোনায় পজিটিভ হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৩৩২ জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৩৯০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৩ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু হলো ৩৭১ জনের। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নওগাঁ জেলার আব্বাস উদ্দিন (৭০) ও পারভীন বেগম (৫০) এবং জয়পুরহাট জেলার আসাদুজ্জামান (৬৫) মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102