ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় করোনায় মৃত্যু ৫, আক্রান্ত ১৯৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

বগুড়ায় করোনা যেন মৃত্যুর বাসা বেঁধেছে। কোনভাবেই কমছে না মৃত্যু ও আক্রান্ত সংখ্যা। এখন প্রায় প্রতিদিনই মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জেলায় মৃত্যু ও আক্রান্ত সংখ্যা বাড়ছে দ্রুতগতিতে। চলমান লকডাউনেও আক্রান্ত হচ্ছে মানুষ। সর্বশেষ জেলায় আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর নতুন করে সংক্রান্ত হয়েছেন আরো ১৯৪ জন। জেলায় মারা যাওয়া ৫ জনের মধ্যে একজন নওগাঁ জেলার বাসিন্দা।

রবিবার সকালে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় (৩ জুলাই) বগুড়ায় আরও ৫ জনের মৃত্যু এবং ১৯৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের দিক থেকে বগুড়ায় এটি রেকর্ড। ৬০০ নমুনার ফলাফলে নতুন করে ১৯৪ জনের মধ্যে বগুড়া সদরের ১২২ জন রয়েছেন।

এছাড়া উপজেলা পর্যায়ে শেরপুরে ১৬, কাহালুতে ১০, গাবতলীতে ৮, শিবগঞ্জে ৭, আদমদীঘিতে ৬, শাজাহানপুরে ৬, নন্দীগ্রামে ৫, দুপচাঁচিয়ায় ৫, সারিয়াকান্দি ৪, ধুনটে ৩ এবং সোনাতলা উপজেলায় ২ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৮১জন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৯৩ জনের, জিন এক্সপার্ট মেশিনে ২০ নমুনায় ১২জনের, এন্টিজেন পরীক্ষায় ২৩৬ নমুনায় ৪৮ জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৬২ নমুনায় ৪১ জন করোনায় পজিটিভ হয়েছেন। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৪ হাজার ৩৭৯ জন এবং সুস্থ ১২ হাজার ৯২০ জন। আরো ৫ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা ৪২১ জন। করোনায় চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৩৮ জন।

করোনায় মৃতরা হলেন, বগুড়া গাবতলী উপজেলার শাহজাহান আলী (৫৫), সারিয়াকান্দি উপজেলার জিল্লুর রহমান (৫০), বগুড়া সদরের ঠনঠনিয়া এলাকার আব্দুল খালেক (৩০) ও লতিফপুর কলোনি এলাকার আলতাব হোসেন (৭২) এবং নওগাঁ জেলার বাসিন্দা হাশেম আলী (৮০)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102