ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় করোনা ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো ১৯ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৬ বার পঠিত

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আরো ১৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ছয়জন এবং উপসর্গে ১৩ জন মারা গেছেন। জেলার তিনটি হাসপাতালে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

বুধবার (২৮ জুলাই) বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন অনলাইন ব্রিফিংয়ে জেলার করোনা পরিস্থিতি সম্পর্কে এসব তথ্য জানান।

করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন- সদরের যথাক্রমে- মাহফুজুর রহমান (৬৯), গৌরী পাল (৭০), রুনা হক (৫২), সুফিয়া খানম (৭০) ও অজিয়ার রহমান (৫৫) এবং শাজাহানপুরের আবুল কালাম আজাদ (৬৫)।

এ ছাড়া বগুড়ায় করোনায় শনাক্ত কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৪ নমুনায় নতুন করে আরো ১০৬ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিল কলেজ(শজিমেক) এর পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৪৯ জন, জিন এক্সপার্ট মেশিনে ৮ নমুনায় ৩ জন, এন্টিজেন পরীক্ষায় ১৭৩ নমুনায় ৪০ জন এবং টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৩১ নমুনায় ১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২১ দশমিক ৪৫ শতাংশ। এদের মধ্যে সদরের ৬৩, শাজাহানপুরে ১১, শেরপুরে ৭, কাহালুতে ৫, ধুনটে ৫, গাবতলীতে ৫, শিবগঞ্জে ৩, সারিয়াকান্দি ২, সোনাতলা ২, দুপচাঁচিয়ায় ২ এবং নন্দীগ্রামে একজন।

এ ছাড়া একই সময়ে করোনা থেকে ১৬৫ জন সুস্থতা লাভ করেছেন।

ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৮ হাজার ৫০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১১ জন এবং ৫৫১ জন মারা গেছে। এ ছাড়া জেলায় ১ হাজার ৮৪৩ জন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102