ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৯২ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৩০৪ নমুনার ফলাফলে নতুন করে ৯২ জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩০ দশমিক ২৬ শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৫ জন।

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে জাহিদুর রহমান (৭৫) নামে এক ব্যক্তির মারা গেছেন। শেরপুরের বাসিন্দা জাহিদুর শুক্রবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।

নতুন আক্রান্ত ৯২ জনের মধ্যে সদরের ৭৬ জন, দুপচাঁচিয়ায় ৬ জন, শেরপুরে ৫ জন, গাবতলী ২ জন বাকি ৩ জন শিবগঞ্জ, কাহালু ও শাজাহানপুরের বাসিন্দা।
শনিবার সকালে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. তুহিন জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ২৬৫ জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৫২ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৭২ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৯৪১ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102