ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ১১৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

গত ২৪ ঘন্টায় জেলায় ৪১২টি নমুনার ফলাফলে নতুন করে ১১৯ জন করোনায় শনাক্ত হয়েছেন। গত এক মাসের মধ্যে এটি সর্বোচ্চ।

আক্রান্তের হার ২৮ দশমিক ৮৮ শতাংশ। এদিকে করোনায় আক্রান্ত হয়ে শাহীনুর আকন্দ (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়া শহরের জয়পুরপাড়ার বাসিন্দা শাহীনুর শনিবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।

নতুন আক্রান্ত ১১৯ জনের মধ্যে সদরের ১১৪ জন, শেরপুরের ২ জন বাকি ৩ জন নন্দীগ্রাম, গাবতলী ও শাজাহানপুরের বাসিন্দা। আজ এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।
এছাড়া ডা. তুহিন জানান, ১০ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ৪০৭টি নমুনায় ১১৭ জনের পজিটিভ এসেছে।
এছাড়া টিএমএসএসে ১২টি নমুনায় ২ জনের পজিটিভ এসেছে। তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১০ হাজার ৯০৬ জন এবং সুস্থতার সংখ্যা ৯ হাজার ৯২৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৬৮ জনে ঠেকেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102