ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় চাঞ্চল্যকর সফিউল হত্যা মামলায় জড়িত এক যুবক ঢাকা থেকে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ২৯ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার সদর উপজেলার মাটিডালি এলাকায় চাঞ্চল্যকর সফিউল ইসলাম হত্যা মামলায় তিন মাস পর গ্রেপ্তার পাভেল জিলাদার (২৩) নামে এক যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

শনিবার বগুড়া সদরের সঞ্জিতা ইসলামের আদালতে ওই যুবক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আব্দুর রাজ্জাক নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ফুলবাড়ী পুলিশ ফাঁড়ি ও জেলা গোয়েন্দা শাখার চৌকস একটি টিম ঢাকার হাতিরঝিল থেকে পাভেল কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পাভেল শহরের ধরমপুর এলাকার মৃত আইনুল জিলাদারের ছেলে।
শনিবার আদালতে দেওয়া জবানবন্দিতে গ্রেফতার পাভেল জানায়, মসলা কেনা নিয়ে বিবাদের জেরে তিনি ও তার মহল্লার কিছু বন্ধুরা মিলে সফিউলকে হত্যা করেন।
এ প্রসঙ্গে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, গত এপ্রিল মাসের ১৪ তারিখ মঙ্গলবার রাত পৌণে ১২টার দিকে শহরের মাটিডালী এলাকায় সফিউল ইসলাম (৩৫) মেইন রাস্তার সাথে নিজ বাড়ির উল্টো লাশে ছুরিকাঘাত হত্যা করে দুর্বত্তরা। হত্যার স্বীকার সফিউল শহরের রাজাবাজারে একটি মুদি দোকানে কাজ করতেন। পরের দিন নিহতের মা সুরাইয়া আক্তার পারুল বেওয়া বাদি হয়ে সদর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন।
তিনি আরও জানান, প্রথমে বিষয়টি ক্লু লেস থাকলেও ঘটনার সাথে জুড়ে থাকা স্থানগুলোর সিসিটিভি ফুটেজ দেখে তারা নিশ্চিত হয় পাভেল এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন। তবে ঘটনার পর থেকে সে পলাতক থাকায় তারা তাকে গ্রেফতার করতে পারেনি। পরে শুক্রবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, গ্রেফতার পাভেল শনিবার আদালতে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পাশাপাশি পুলিশ ইতিমধ্যেই জড়িত বাকিদের নামও জানতে সক্ষম হয়েছে। তবে তদন্তে স্বার্থে তা এখন প্রকাশ করা যাচ্ছে না মর্মে জানান তিনি। তবে দ্রুততম সময়ে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে হত্যার সাথে জড়িত বাকি আসামীদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102