ads
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ছাত্রলীগের কর্মীসহ ছুরিকাহত ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৯ বার পঠিত

বগুড়ায় ছাত্রলীগের দুজন কর্মীসহ একই সঙ্গে পাঁচজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে শহরের রেলওয়ে আদর্শ হকার্স মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

ছুরিকাহতরা হলেন- বগুড়ার শাজাহানপুরের চকদোহার এলাকার মৃত অজির আকন্দের ছেলে মো. বাসেদ (৬৫), হোটেল ব্যবসায়ী সেউজগাড়ী এলাকার বাছেদ মণ্ডলের ছেলে রিয়াদ মণ্ডল (২৪), পৌর ছাত্রলীগকর্মী সেউজগাড়ী এলাকার মো. রাজিবের ছেলে সামিত সামিউল (২১) ও মো. বাবুর ছেলে বাপ্পি (২১) ও চকসূত্রাপুর এলাকার হজরত আলীর ছেলে মো. রাশেদ (২৫)।

বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে রিয়াদ মণ্ডলের অবস্থা গুরুতর।

বগুড়া স্টেডিয়াম পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রুবেল সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল করে হকার্স মার্কেটের গেটে আসেন। এসময় তারা বাসেদকে মারধর শুরু করেন। দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে বাকি চারজন আহত হয়েছেন।

ছুরিকাহত ছাত্রলীগকর্মী সামিত সামিউল বলেন, চারটি মোটরসাইকেলে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত হকার্স মার্কেটের সামনে আসেন। মদ্যপ অবস্থায় তারা বাসেদকে মারধর শুরু করেন। এসময় আমি বন্ধু বাপ্পিকে নিয়ে বাধা দিতে গেলে আমরাও ছুরিকাঘাতের শিকার হই। দুর্বৃত্তদের হাতে চাইনিজ কুড়াল, এসএস পাইপ ও ক্রিজসহ অন্যান্য দেশিয় অস্ত্র ছিল। ঘটনার সময় আরও কয়েকজন মারধরের শিকার হয়েছেন।

বগুড়া পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাকিবুল হাসান জানান, সামিউল ও বাপ্পি ছাত্রলীগের সক্রিয় কর্মী। রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তারা আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102