এ ঘটনায় সাব্বির নামের আরেকজন আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে সাবেক ইউপি সদস্য বাদশা মিয়ার বাড়ির সামনে রাস্তায় সাব্বির ও জুবাইরের মধ্যে মারামারি হয়। এ সময় একে অপরকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে জুবাইর মারা যায়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, সাব্বির ও জুবাইর এক মাস আগেও চাকু নিয়ে মারামারিতে লিপ্ত হয়েছিল। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।