ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় টাকা না পেয়ে নানিকে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৬ বার পঠিত

টাকার জন্য নানিকে ছুরিকাঘাতে হত্যা করে নাতী ইয়াকুব আলী (১৯)। তার নানির সাথে জায়গা জমি নিয়েও বিরোধ ছিল ইয়াকুবের মা নিহতের মেয়ে শেফালীর। বুধবার দুপুর ১টায় জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১১ মে) বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের শেখেরকোলা গ্রামে নিজ ঘরে আছিয়া (৭০) কে খুন করা হয়।

গ্রেফতারকৃত ইয়াকুব আলী ওই ইউনিয়নের বালাকৈগাড়ী দক্ষিণ পাড়ার মিলন প্রামাণিক ও নিহতের মেয়ে শেফালির ছেলে। রাতেই পুলিশ হত্যাকান্ডে ব্যবহার করা বার্মিজ চাকুও উদ্ধার করেছে। ইয়াকুব পেশায় লেদ মিস্ত্রি।

মঙ্গলবার রাতে ওই হত্যাকান্ডে শেফালির দুই ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছিল সদর থানা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ইয়াকুব তার আপন নানিকে হত্যার কথা স্বীকার করে।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) ফয়সাল মাহমুদ জানান, এরকম ঘটনা খুব মর্মাহত হওয়ার মতো এবং কখনও কাম্য নয়। ইয়াকুব আমাদের কাছে ঘটনার সমস্ত কিছু স্বীকার করেছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

সংবাদ সম্মেলনে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, মোতাহার হোসেন চৌধুরী, রোকসানা আক্তার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102