ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ট্রাকচাপায় আইনজীবী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৩৫ বার পঠিত

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের চাপায় মাহবুবুর রহমান ফারুক (৬৫) নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

শনিবার (৯ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-সান্তাহার সড়কে বিবিরপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাহবুবুর রহমান বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার খিয়ালী মধ্যপাড়া এলাকার মৃত আইজউদ্দীনের ছেলে। তিনি বগুড়া আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুবুর রহমান মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি থেকে বগুড়ায় আদালতে যাওয়ার পথে কাহালু উপজেলার বিবিরপুকুর এলাকায় পৌঁছালে পেছন থেকে বালুবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাহবুবুর মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাক রেখে পালিয়ে যান চালক ও হেলপার।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বগুড়া বার জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিয়াজুল জান্নাত প্রিন্স জানান, সিনিয়র আইনজীবী মাহবুবুর রহমানের মৃত্যুতে বগুড়া জেলা আইনজীবী সমিতি শোকাহত। তার প্রতি সম্মান রেখে আগামীকাল আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102