ads
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

বগুড়ার গাবতলীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত (৪২) এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার ভবের বাজার রেল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার।
পুলিশ জানায়, শনিবার সকালে গাবতলীর ভবের বাজার রেল ব্রিজ এলাকায় বগুড়া থেকে লালমনিরহাটগামী ট্রেনের সাথে মানসিক ভারসাম্যহীন ওই নারীর ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ওই নারীকে উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, মৃত ওই নারী মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে ছিলেন। তার পরিচয় শনাক্তের কাজ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শজিমেক মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102