ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ত্রিমুখী সংঘর্ষে ২ যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২৭ বার পঠিত

বগুড়ার শেরপুর উপজেলায় ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরবাইক আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাতে উপজেলার শেরুয়া বটতলা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের কলিমউদ্দিনের ছেলে পেঁয়াজ ব্যবসায়ী আবু সাঈদ (৩৮) ও মির্জাপুরের নাদু মিয়া (৪০)।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের শেরপুর ফাঁড়ির ইন্সপেক্টর বানিউল আনাম ও শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন জানান, রাত ৮টার দিকে আবু সাঈদ ও নাদু মিয়া একটি মোটরবাইকে মির্জাপুর বাজার থেকে শেরপুর সদরে যাচ্ছিলেন।

তারা শেরুয়া বটতলা এলাকায় পৌঁছলে ঢাকাগামী ট্রাক ও বগুড়াগামী কাভার্ডভ্যান মোটরবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাইক আরোহী নাদু মারা যান।

আহত আবু সাঈদকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়।

পথিমধ্যে অবস্থা গুরুতর হলে তাকে বগুড়া শহরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে রাত ৯টার দিকে তিনি মারা যান।

টায়ার ফেটে গেলে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারায়। এ কারণে এ দুর্ঘটনা ঘটে। ট্রাক জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে শেরপুর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102