ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় দেশি বিদেশী নগদ অর্থসহ নব্য জেএমবি’র সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় দেশি ও বিদেশী অর্থসহ নব্য জেএমবি’র সদস্য কামরুজ্জামানকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকালে তার কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করে পুলিশ সদস্যরা।
মঙ্গলবার বেলা ১২টায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক জানান, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নির্দেশনায় সোমবার রাত সাড়ে ৯টায় বগুড়ার শাহাজাহানপুর উপজেলার বনানী বাস স্টান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুজ্জামান জেএমবি’র বাইতুলমাল বিভাগের দায়িত্বে ছিলেন। অর্থ সংগ্রহে সে দেশের বিভিন্ন স্থানে সফর করে আসছিল। সে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার শাহাজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে। সে বর্তমানে ঢাকার ৭৪-বি, নর্থ রোড কলাবাগান রোডে বসবাস করছিল। গ্রেফতারের পর কামরুজ্জামানের কালো রঙের ব্যাগ তল্লাসী করে নিষিদ্ধ ঘোষিত জিহাদী বই ও ন্যায্য সন্ত্রাস নামে ৫টি ও আর রাফিদা ৫টি, রুহিয়্যাহ ১২ তম সংখ্যা লেখা ৬টি। অপরদিকে বাংলাদেশী ৩ লাখ ৩৮ হাজার ৬৩১ টাকা, সৌদি আরবের ৪১০ রিয়াল, মালয়েশিয়ায় ১ রিংগিত পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে নব্য জেএমবির বাইতুল মাল বিভাগের দায়িত্বে আছে বলে স্বীকার করেছেন। এ বিষয়ে ডিবির ওসি রাজ্জাক জানান, গ্রেফতারকৃত নব্য জেএমবি’র সদস্য কামরুজ্জামানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করে ৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102