ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে পালাক্রমে ধর্ষণ-হত্যা, ৪ আসামির জবানবন্দি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৪ বার পঠিত

বগুড়ার ধুনটে দ্বিতীয় শ্রেণির ছাত্রী তাবাসসুমকে চারজন মিলে পালাক্রমে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করেছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন অভিযুক্তরা।

শুক্রবার (২৫ ডিসেম্বর) এ ঘটনায় আটককৃত চারজন পুলিশের কাছে জবানবন্দি দেন।

নিহত শিশুর বাবার সঙ্গে আসামি বাপ্পির পারিবারিক দ্বন্দ্বের কারণে এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ সুপার শনিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন।

পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া জানান, ১৪ ডিসেম্বর ধুনট উপজেলার নশরতপুর গ্রামে ইসলামী জলসা থেকে তাবাসসুম নিখোঁজ হয়। রাতেই জলসার পাশে একটি টেকনিক্যাল কলেজে তার ক্ষত-বিক্ষত মরদেহ পাওয়া যায়। ১৫ ডিসেম্বর ধুনট থানায় এ ঘটনায় মামলা হলে একই গ্রামের শামীম রেজাকে আটক করলে তিনি ঘটনার বিবরণ দিয়ে অন্য আসামি একই গ্রামের প্রধান আসামি বাপ্পি আহম্মেদ, কামাল পাশা, লাবলু শেখের নাম বলেন। ধর্ষণের পর হত্যার লোমহর্ষক বিবরণও দেন তিনি।

পুলিশ সুপার আরও জানান, প্রধান আসামি বাপ্পির পরিবারের সঙ্গে তাবাসসুমের বাবা বেলাল হোসেনের দ্বন্দ্ব ছিল। এ দ্বন্দ্বের জেরেই হত্যাকাণ্ড।

শনিবার আসামিদের আদালতে হাজির করে আট দিনের রিমান্ড চাওয়া হবে।

ঘটনার সময় নিহতের বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরিরত ছিলেন। তাবাসসুম তার দাদা-দাদীর সাথে থাকত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102