ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় নারীকে ভয়াবহ নির্যাতনের পর মাথা ন্যাড়া, শ্বশুর-ভাসুর কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

বগুড়ার শাজাহানপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে মাথা ন্যাড়া করার অভিযোগে শ্বশুর ও ভাসুরকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে ওই নারীর শ্বশুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়ার মৃত তজমল আলীর ছেলে ইয়াছিন আলী (৫৮) ও ভাসুর আইদুল ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার বাদী ওই নারী জানান, গত পাঁচ বছর আগে সুজাবাদ উত্তরপাড়ার ইয়াছিন আলীর ছেলে সুমনের সঙ্গে তার বিয়ে হয়। সংসার জীবনে তাদের ইশান নামে দুই বছরের একটি ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে গত বছরের ২৪ মার্চ তাদের ছাড়াছাড়ি হয়। এরপর থেকে তিনি ছেলেকে নিয়ে ভান্ডারপাইক উত্তরপাড়ায় বাবার বাড়িতে থাকেন। মাঝে মধ্যে তার সাবেক স্বামী সুমন ছেলেকে দেখতে আসতেন।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মাদলা চাঁচাইতারা বন্দরে সুমন নিজের কম্পিউটার দোকানে ছেলে ইশানকে আনতে বলেন। ছেলেকে নিয়ে তার দোকানে গেলে পূর্বপরিকল্পিতভাবে স্বামী, শ্বশুর ও ভাসুর জোর করে দোকানের ভেতর নিয়ে সাটার বন্ধ করে দেন। এসময় তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে আহত করেন। পরে দুই হাত চেপে ধরে তার মাথা ন্যাড়া করে দেন। তার চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে। এ ঘটনায় ওইদিন রাতে স্বামী, শ্বশুর ও ভাসুরকে আসামি করে মামলা করেন তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। মোবাইল ট্র্যাকিং করে ইয়াছিন আলী ও আইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামি সুমনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102