ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় নিজ ঘরে বৃদ্ধা খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

বগুড়ায় আছিয়া বেওয়া (৬৫) নামের এক বৃদ্ধাকে নিজ ঘরে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে বগুড়া সদরের শেখের কোলা গ্রামে নিজ ঘরে তিনি খুন হন। আছিয়া বেওয়া শেখেরকোলা গ্রামের মৃত রমজান ফকিরের স্ত্রী।

জানা গেছে, আছিয়া বেওয়ার স্বামী ও ছেলে মারা যাওয়ার পর তিনি ছেলের স্ত্রী নাজিরাকে সাথে নিয়ে বসবাস করতেন। বুধবার ইফতারের পর নাজিরা প্রতিবেশী হারুনের বাড়িতে কাজ করতে যায়। রাত সাড়ে ১০টার দিকে কাজ থেকে বাড়ি ফিরে শাশুড়িকে ডাকলেও কোন সাড়া পায় না। পরে দরজা খুলে ঘরে প্রবেশ করে বিছানায় শাশুড়ির মরদেহ দেখতে পান।

শেখেরকোলা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান ডালিম জানান, আছিয়া ও তার ছেলের স্ত্রী এক বাড়িতে বসবাস করতো। কারা কি কারণে তাকে হত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, নিহতের গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। ঘটনাস্থলে থানা পুলিশসহ জেলা গোয়েন্দার অনেকগুলো টিম কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102