ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় নুরুল হত্যা: ৯ জনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ৩১ বার পঠিত

বগুড়ায় মাইক্রোচালক নুরুল হক হত্যা মামলায় ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ওই নয়জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানা না দিলে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে এ রায় দেন বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মণ্ডল ৷

দণ্ডিতরা হলেন- মো. শাহিন, ইলিয়াস হোসেন, মো. শাহাজুদ্দিন, নজরুল ইসলাম, রাসেল মিয়া, আমির হামজা, জালাল গাজী, রোকেয়া বেগম ও শাহিনুর রহমান। তাদের মধ্যে জালাল গাজী, রোকেয়া বেগম ও শাহিনুর রহমান পলাতক আছেন। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল বারী হলি জানান, ২০১৫ সালের ২ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুরের একটি আম বাগানের পুকুর থেকে অজ্ঞাতপরিচয় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় শেরপুর থানার তৎকালীন এস আই সেরাজুল ইসলাম অজ্ঞাতপরিচয়দের আসামি করে মামলা করেন। পরে মৃতের পরিচয় পায় পুলিশ।

তিনি জানান, নিহত নুরুল হক সুনামগঞ্জের আমবাড়ি বাজার এলাকার শওকত আলীর ছেলে। তিনি পেশায় মাইক্রোবাস চালক। সবশেষ তিনি ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে মাইক্রোবাস নিয়ে বের হন বলে পুলিশ জানতে পারে। সেই সূত্র ধরে পুলিশ প্রথমে কুড়িগ্রাম থেকে শাহীন, রাসেল ও নজরুলকে গ্রেফতার করে। তারা হত্যার দায় স্বীকার ও জড়িত অন্যদের নাম প্রকাশ করে। স্বীকারোক্তিতে তারা জানায়, মাইক্রোবাস ছিনতাইয়ের উদ্দেশ্যে তারা চালককে হত্যা করেছেন।

এ ঘটনায় ২০১৮ সালে নয়জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতে জমা দেন এসআই সেরাজুল ইসলাম ৷ সাক্ষ্যপ্রমাণ সাপেক্ষে আজ নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102