ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় পাওনা টাকা নিয়ে বিরোধ, স্বজনদের মারধরে বৃদ্ধ নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৫৬ বার পঠিত

বগুড়ার দুপচাঁচিয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে স্বজনদের মারধরে মঈন উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন।

শুক্রবার রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়ায় এ ঘটনা ঘটে।

শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ জানান, হত্যায় জড়িতরা আত্মগোপন করেছেন। বিকাল পর্যন্ত মামলা হয়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত মঈন উদ্দিন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের খিহালী চকপাড়ায় মৃত আফসার আলীর ছেলে। মঈনের কাছে তার তিন ভাই মমতাজ উদ্দিন, মোখলেছার রহমান, খোকা মিয়া ও ভগ্নিপতি আনোয়ার হোসেন কিছু টাকা পান।

টাকা পরিশোধ না করায় মঈন উদ্দিনের সঙ্গে স্বজনদের বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টাকা আদায় করতে তিন ভাই ও ভগ্নিপতি মঈন উদ্দিনের বাড়িতে যান।

দরজা না খোলায় তারা ভেঙে বাড়িতে ঢোকেন। এরপর তারা ক্ষিপ্ত হয়ে কিলঘুষি মারলে বৃদ্ধ মঈন উদ্দিন মাটিতে পড়ে গিয়ে মারা যান।

ওসি আবুল কালাম আজাদ জানান, পাওনা টাকা পরিশোধ না করায় ভাই ও ভগ্নিপতিরা দরজা ভেঙে বাড়িতে ঢুকে মারধর করলে বৃদ্ধ মঈন উদ্দিন মারা যান। মরদেহ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শনিবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে মামলা হয়নি। মামলা করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102