ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় প্রেমের জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬০ বার পঠিত

বগুড়া শহরের এডওয়ার্ড পার্কের ভেতর আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরাজ (১৮) নামে এক যুবককে দুর্বৃত্তরা ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহত নয়ন শহরের বৃন্দাবনপাড়া এলাকার আব্দুর রহমানে ছেলে।

প্রেমের জেরে প্রেমিকার প্রেমিক নয়নকে হত্যা করে থাকতে পারে বলে অভিযোগ তার পরিবারের।

ওই ঘটনায় মোহাম্মাদ নাজমুল নামের অপর এক যুবক ছুরিকাহত হন। তিনি নয়নের বন্ধু বলে পুলিশ জানিয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে নাজমুলকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে সদর থানা পুলিশ।

নিহত নয়নের ভাই জানান, শহরের বাদুরতলা এলাকার এক মেয়ের সঙ্গে প্রায় এক বছরের সম্পর্ক ছিল নয়নের। একপর্যায়ে মেয়েটি নয়নের সঙ্গে সম্পর্ক ভেঙে গাবতলী উপজেলার এক ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়। তারপর থেকে সেই ছেলেটি ফেসবুক ও মুঠোফোনে বারবার নয়নকে হুমকি দিয়ে আসছিল।

তিনি আরও জানান, যে মেয়েটির সঙ্গে নয়নের সম্পর্ক ছিল তার নতুন প্রেমিক ঘটনাটি মীমাংসার জন্য তাকে পার্কে ডেকে নিয়েছিলেন। নাজমুল ও নয়ন সেখানে মীমাংসার জন্য গেলে অতর্কিতভাবে তাদের ওপর হামলা করা হয়। গুরুতর আহত দুজনকে শজিমেক হাসপাতালে নিলে চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, নয়নের লাশ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। জড়িতদের আটক করতে ঘটনার পর থেকেই অভিযান শুরু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102