ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ফেন্সিডিলের বোতল সহ ধানের শীষের এজেন্ট গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া পৌরসভা নির্বাচন চলাকালে ফেন্সিডিলের খালি বোতল সহ ধানের শীষের এজেন্ট সহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার বেলা ৪টায় বগুড়া সেন্ট্রাল হাইস্কুল ভোট কেন্দ্র থেকে তাদের আটক করে বগুড়া সদর থানায় প্রেরণ করে।
আটককৃতরা হলো, বগুড়া শহরের সুত্রাপুর এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে ধানের শীষের এজেন্ট আলী আকবর গোলাপ (৪৭) ও শাজাহানপুর উপজেলার রানীরহাট এলাকার মোঃ শাহিনের ছেলে হাসান (২৪)।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বগুড়া সেন্ট্রাল হাইস্কুল ভোটকেন্দ্রে গোলাপ মাদকাসক্ত সন্দেহ হলে তার কাছে থাকা কালোব্যাগ চেক করা হলে তাতে একটি খালি ফেনসিডিলের বোতল পাওয়া যায়। এসময় গোলাপের সাথে থাকা হাসানকেও আটক করা হয়।এরপর ভোটকেন্দ্রের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা ওই ব্যাগে রাখা ফেনসিডিল দুজন ভাগ করে খেয়েছে বলে স্বীকারোক্তি প্রদান করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, আটককৃতদের সদর থানায় প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102