ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ফ্লাট বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা, ৮’শ ১৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
  • ৩৫ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া সদর থানার মাদক বিরোধী অভিযানে ৮’শ ১৫ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে যারা শহরের উপশহরে ফ্লাট বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা করে আসছিল।
শুক্রবার দুপুরে অভিযানের নেতৃত্বে থাকা বগুড়া সদর থানার এসআই শরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত আসামীরা হলেন, বগুড়া শেরপুর থানার ধনকুন্ডি বাবুপাড়া সরকার বাড়ীর মৃত রফিকুল হক সরকারের মেয়ে আরিফিন হক সরকার সেতু (২৮) ও লহ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর এলাকার হাজী শহিদুল্লাহ মাস্টারের ছেলে ইকবাল হোসেন (৪৩)।
সদর থানা সূত্রে জানা যায়, বগুড়া সদর থানার ওসি হুমায়ুন কবীরের নির্দেশনায় এস.আই শরিফুল ইসলাম ও এএসআই রফিকুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ১৫ জানুয়ারি সকাল আনুমানিক ১০ টায় বগুড়া শহরের উপশহর এলাকায় ১৩ নং রোডের একটি বাসার নিচতলার ভাড়াটিয়ার ফ্লাটে অভিযান চালায়।
অভিযানে সন্দেহজনকভাবে প্রথমে নারী কন্সটেবল দ্বারা ওই ফ্লাটে থাকা সেতুর দেহ তল্লাশি করে ৬’শ ১০ পিচ ও পুরুষ আসামীর দেহ তল্লাশি করে ২’শ ৫ পিচ মোট ৮’শ ১৫ পিচ ইয়াবা উদ্ধারপূর্বক তাদের গ্রেফতার করে।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা দায়েরপূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সাথে তিনি বলেন মাদকের বিরুদ্ধে এই অভিযান কঠোরভাবে চলমান থাকবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102